হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন


ওয়াশিংটন, ৩০ জানুয়ারি – বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৭৫ জন আইনপ্রণেতা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নয়েমকে তারা একটি চিঠি পাঠিয়েছেন।

গত বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে স্বাক্ষরকারীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অমানবিক হিসেবে অভিহিত করেছেন এবং অবিলম্বে ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেংসহ ৭৫ জন কংগ্রেসম্যান ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কংগ্রেসম্যানরা জানান এই স্থগিতাদেশের ফলে ১ লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান আমেরিকান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন যা একটি বিশাল জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করার শামিল।

কংগ্রেসম্যানরা তাদের চিঠিতে বলেন যারা পারিবারিক ব্যবসায়িক বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে প্রচলিত নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করেছেন তাদের সঠিক উপায়ে আসতে বলা হলেও বাস্তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিঠিতে একে নির্দয় আচরণ হিসেবে উল্লেখ করে বলা হয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেও অভিবাসনে আগ্রহীদের বাধার মুখে পড়তে হচ্ছে।

গত বছরের নভেম্বরে সব মার্কিন দূতাবাসকে এই পাবলিক চার্জ বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে চলেছেন যার অংশ হিসেবে বড় পরিসরে এই ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৩০ জানুয়ারি – বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৭৫ জন আইনপ্রণেতা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নয়েমকে তারা একটি চিঠি পাঠিয়েছেন।গত বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে স্বাক্ষরকারীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অমানবিক হিসেবে অভিহিত করেছেন এবং অবিলম্বে ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেংসহ ৭৫ জন কংগ্রেসম্যান ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।কংগ্রেসম্যানরা জানান এই স্থগিতাদেশের ফলে ১ লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান আমেরিকান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন যা একটি বিশাল জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করার শামিল।কংগ্রেসম্যানরা তাদের চিঠিতে বলেন যারা পারিবারিক ব্যবসায়িক বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে প্রচলিত নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করেছেন তাদের সঠিক উপায়ে আসতে বলা হলেও বাস্তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিঠিতে একে নির্দয় আচরণ হিসেবে উল্লেখ করে বলা হয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেও অভিবাসনে আগ্রহীদের বাধার মুখে পড়তে হচ্ছে।গত বছরের নভেম্বরে সব মার্কিন দূতাবাসকে এই পাবলিক চার্জ বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে চলেছেন যার অংশ হিসেবে বড় পরিসরে এই ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×