হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জিডিপিতে নারীর অবদান যোগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ এপ্রিল – মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর কাজ যোগ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নারীদের কাজের হিসাব হচ্ছে না।

এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখে। কেউ কেউ মনে করে নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি প্রধানমন্ত্রীর এ অনুশাসন তুলে ধরেন। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা বিভাগের সচিব সহকমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি।

বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তুলে বলেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দেওয়া হচ্ছে। কিছুটা হলেও আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। তবে সাইন বোর্ডে দেখা যায় এনজিওর নাম থাকে অথচ আমাদের থাকে না। তবে এনজিওর পাশাপাশি আমাদের নামও রাখতে হবে।

হাওরে সড়ক নির্মাণ নয়, বরং উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সবজি নিতে চায়, এ বিষয়ে খোঁজ নিতে বলেছেন তিনি। ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও তিনি নির্দেশ দেন।

একনেক সভায় ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।

প্রকল্পে ফসলি জমি যতটা পারা যায় এড়িয়ে যেতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৪ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জিডিপিতে নারীর অবদান যোগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জিডিপিতে নারীর অবদান যোগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জিডিপিতে নারীর অবদান যোগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ এপ্রিল – মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর কাজ যোগ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নারীদের কাজের হিসাব হচ্ছে না। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখে। কেউ কেউ মনে করে নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি প্রধানমন্ত্রীর এ অনুশাসন তুলে ধরেন। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা বিভাগের সচিব সহকমিশনের সচিবরা উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি। বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তুলে বলেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দেওয়া হচ্ছে। কিছুটা হলেও আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। তবে সাইন বোর্ডে দেখা যায় এনজিওর নাম থাকে অথচ আমাদের থাকে না। তবে এনজিওর পাশাপাশি আমাদের নামও রাখতে হবে। হাওরে সড়ক নির্মাণ নয়, বরং উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সবজি নিতে চায়, এ বিষয়ে খোঁজ নিতে বলেছেন তিনি। ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও তিনি নির্দেশ দেন। একনেক সভায় ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে। প্রকল্পে ফসলি জমি যতটা পারা যায় এড়িয়ে যেতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সূত্র: বাংলানিউজ এম ইউ/০৪ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জিডিপিতে নারীর অবদান যোগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×