হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা নেতানিয়াহু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন


তেলআবিব, ১৪ সেপ্টেম্বর – হামাসের হাতে এখনও জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো বলছে, তাদের স্বজনদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই।

এক বিবৃতিতে হোস্টেজেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামে পরিবারগুলোর সংগঠন জানায়, যখনই কোনো চুক্তি এগোতে থাকে, নেতানিয়াহু সেটি ভণ্ডুল করে দেন। কাতারে সম্প্রতি হামলার ঘটনাই তার প্রমাণ।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি বাড়িতে হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষ নেতারা আলোচনায় বসেছিলেন। হামাস জানায়, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

অন্যদিকে নেতানিয়াহু বলেন, হামাস নেতাদের কাতারে হত্যা করলেই বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসানের পথে প্রধান বাধা দূর হবে। তার দাবি, হামাসই যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে এবং প্রতিটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রতিহত করছে।

তবে বন্দি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরেকটি অজুহাত বলে আখ্যা দেন। তারা বলেন, এই কাতারের অভিযান প্রমাণ করেছে, বন্দিদের মুক্তি ও যুদ্ধ বন্ধে একমাত্র বাধা নেতানিয়াহু নিজেই। এখন আর দেরি না করে চুক্তির পথে হাঁটার সময় এসেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইসরায়েল সফরে এসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের আগে রুবিও বলেন, এই হামলায় আমরা খুশি নই। প্রেসিডেন্ট ট্রাম্পও অসন্তুষ্ট। তবে এখন আমাদের সামনে তাকাতে হবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা নেতানিয়াহু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা নেতানিয়াহু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ১৪ সেপ্টেম্বর – হামাসের হাতে এখনও জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো বলছে, তাদের স্বজনদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই।এক বিবৃতিতে হোস্টেজেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামে পরিবারগুলোর সংগঠন জানায়, যখনই কোনো চুক্তি এগোতে থাকে, নেতানিয়াহু সেটি ভণ্ডুল করে দেন। কাতারে সম্প্রতি হামলার ঘটনাই তার প্রমাণ।গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি বাড়িতে হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষ নেতারা আলোচনায় বসেছিলেন। হামাস জানায়, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।অন্যদিকে নেতানিয়াহু বলেন, হামাস নেতাদের কাতারে হত্যা করলেই বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসানের পথে প্রধান বাধা দূর হবে। তার দাবি, হামাসই যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে এবং প্রতিটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রতিহত করছে।তবে বন্দি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরেকটি অজুহাত বলে আখ্যা দেন। তারা বলেন, এই কাতারের অভিযান প্রমাণ করেছে, বন্দিদের মুক্তি ও যুদ্ধ বন্ধে একমাত্র বাধা নেতানিয়াহু নিজেই। এখন আর দেরি না করে চুক্তির পথে হাঁটার সময় এসেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইসরায়েল সফরে এসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের আগে রুবিও বলেন, এই হামলায় আমরা খুশি নই। প্রেসিডেন্ট ট্রাম্পও অসন্তুষ্ট। তবে এখন আমাদের সামনে তাকাতে হবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×