হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয় ঘটেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ নভেম্বর – জুলাই-আগস্ট বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনার এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না, তার প্রমাণ আজ পাচ্ছেন।

শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ার কুমকুমারি নামক স্থানে মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪র্থ মিডিয়া অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এ কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মাহমুদুর রহমান বলেন, ‘হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসেই তার প্রমাণ প্রতিদিন দেখতে পাচ্ছে দেশবাসী।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজজামান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান।

প্রায় দুই হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন মিডিয়া অলিম্পিয়াডে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য পাঁচ শতাধিক শিক্ষার্থী বাছাই করা হয়। পরে তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমার দেশ সম্পাদক।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৯ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয় ঘটেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয় ঘটেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ নভেম্বর – জুলাই-আগস্ট বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনার এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না, তার প্রমাণ আজ পাচ্ছেন।শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ার কুমকুমারি নামক স্থানে মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪র্থ মিডিয়া অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এ কথা বলেন।মাহমুদুর রহমান বলেন, ‘হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসেই তার প্রমাণ প্রতিদিন দেখতে পাচ্ছে দেশবাসী।’তিনি আরও বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজজামান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান।প্রায় দুই হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন মিডিয়া অলিম্পিয়াডে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য পাঁচ শতাধিক শিক্ষার্থী বাছাই করা হয়। পরে তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমার দেশ সম্পাদক।সূত্র: যুগান্তরআইএ/ ২৯ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×