হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন


ঢাকা, ১০ নভেম্বর – জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সরকার দ্রুতই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরা একসঙ্গে বসে একটা ঐকমত্যে এসে সরকারকে জানায়। আমরা জেনেছি, রাজনৈতিক দলগুলো এখনো সেই প্রক্রিয়া যায়নি। আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে তবে সরকার অবস্থান নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে। সরকার অভ্যন্তরীণ ভাবে আলোচনা করে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি বলেন, সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। যদি শুনতাম সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরও যদি সরকার সিদ্ধান্ত নিত তাহলে কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো নয়। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ নভেম্বর – জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সরকার দ্রুতই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরা একসঙ্গে বসে একটা ঐকমত্যে এসে সরকারকে জানায়। আমরা জেনেছি, রাজনৈতিক দলগুলো এখনো সেই প্রক্রিয়া যায়নি। আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে তবে সরকার অবস্থান নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে। সরকার অভ্যন্তরীণ ভাবে আলোচনা করে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।তিনি বলেন, সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে।এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। যদি শুনতাম সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরও যদি সরকার সিদ্ধান্ত নিত তাহলে কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো নয়। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×