হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। খালেদা জিয়া শয্যাশায়ী অবস্থায় দাওয়াতপত্র পড়ে দেখেন।

এ সময় ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। খালেদা জিয়া শয্যাশায়ী অবস্থায় দাওয়াতপত্র পড়ে দেখেন।এ সময় ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×