শিরোনাম ::
বিশ্ববাজারে উৎসবে মূল্যছাড়ের রেওয়াজ থাকলেও বাংলাদেশে কেন উল্টো চিত্র দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করা হবে তথ্যমন্ত্রী বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক ২০২৫ সালে কোস্ট গার্ডের সাফল্য ১৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও মাদক জব্দ শ্বশুরের প্রয়াণে কিয়ারা আদভানির আবেগঘন বার্তা শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য: সংবিধান কী বলছে? সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

জেলায় ৪ লক্ষ ৮০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী এই কর্মসূচি চলবে।

এবার কক্সবাজার জেলার ৮ উপজেলায় ১ হাজার ৯৫১টি কেন্দ্রে ৪ লক্ষ ৮০ হাজার ৪৫৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। তারমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সের ৬১ হাজার ১৩০ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ১টি করে ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লক্ষ ১৯ হাজার ৩২৫ জন শিশুকে খাওয়ানো হবে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মো. আলমগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন—২০২১ নিয়ে তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ পাল। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: