হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান প্রধান বিচারপতির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মার্চ ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ মার্চ – মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসককে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (৬ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ উপলক্ষ্যে দেওয়া অভিভাষণে এ আহ্বান জানান প্রধান বিচারপতি ।

অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

প্রধান বিচারপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা।

তিনি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন ও সার্বিক জনকল্যাণ নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। প্রত্যেকে নিজ নিজ কর্মব্যাপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।

প্রধান বিচারপতি আরো বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক। তিনি এই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিচার বিভাগের সার্বিক উন্নতির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বিচার বিভাগের মামলাজট নিরসনে মাঠপ্রশাসনের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করে প্রধান বিচারপতি সর্বোচ্চ মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

অভিভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রেজিষ্ট্রির কর্মকর্তারা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ মার্চ ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান প্রধান বিচারপতির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান প্রধান বিচারপতির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মার্চ ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ মার্চ – মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসককে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (৬ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ উপলক্ষ্যে দেওয়া অভিভাষণে এ আহ্বান জানান প্রধান বিচারপতি । অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান বিচারপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা। তিনি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন ও সার্বিক জনকল্যাণ নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। প্রত্যেকে নিজ নিজ কর্মব্যাপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া। প্রধান বিচারপতি আরো বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক। তিনি এই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বিচার বিভাগের সার্বিক উন্নতির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিচার বিভাগের মামলাজট নিরসনে মাঠপ্রশাসনের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করে প্রধান বিচারপতি সর্বোচ্চ মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান। অভিভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রেজিষ্ট্রির কর্মকর্তারা। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ মার্চ ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×