হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জয়ের সেঞ্চুরিতে লড়ছে টাইগাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জুন ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন




ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পাহাড়সম রানের জবাবে বেশ ভালোভাবেই লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে টেস্ট মেজাজের ব্যাটিংয়ে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। অন্যপ্রান্তে থাকা ইয়াসির আলী রাব্বিও পেয়েছেন ফিফটির দেখা। যার ওপর ভর করে দুইশ পেরিয়ে ক্যারিবিয়ানদের করা ৪৬১ রানের মোকাবিলা করছে স্বাগতিকরা।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে। ১০৭ রানে অপরাজিত আছেন জয়। তার সঙ্গে নতুন ব্যাটার শাহাদাত হোসেন দীপু ক্রিজে অপরাজিত আছেন। স্বাগতিকদের জয়ের জন্য আরও ১৭২ রান প্রয়োজন। তবে শেষদিনের খেলা চলায়, ম্যাচটি ড্রয়ের দিকেই যেতে পারে বলে ধারণা করা হচ্ছে!

 

এর আগে বৃহস্পতিবার বিনা উইকেটে ৪৭ রান নিয়ে টাইগাররা তৃতীয় দিন শেষ করেছিল। আজ চতুর্থ ও শেষ দিন ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ফিরে যান ওপেনার জাকির হাসান। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় কেভিন সিনক্লেয়ারের বলে তিনি আউট হয়ে ফেরেন এই ওপেনার। এরপর একই বোলারের তোপে ফিরে যান মুমিনুল হকও। ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরা এই লিটল মাস্টার নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসেও তিনি সমান ৫ রান করে ফিরেছিলেন।

dhakapostপরপর দুই ব্যাটার ফিরলেও, অন্যপ্রান্তে অনড় ছিলেন জয়। অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে তিনি ৫৩ রানের জুটি গড়েন। এরপর ব্যক্তিগত ৩৮ রানে থাকাবস্থায় সাইফকে ফিরিয়েছেন আকিম জর্দান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে ইয়াসির রাব্বিকে নিয়ে হাল ধরার চেষ্টা চালান জয়। একদিকে ইয়াসির রাব্বির দ্রুত রান তুললেও, অন্যপ্রান্তে জয় ধীরগতির টেস্ট মেজাজে ব্যাট করেছেন। তার ফলও পেয়েছেন, ২২৩ বলে তিনি দেখা পান ম্যাজিক ফিগারের।

এক পর্যায়ে দ্রুত রান তুলতে থাকা রাব্বিও ৬০ বলে ফিফটি পূর্ণ করেন। ৮৫ বলে ৬৭ রান করে এই মিডল অর্ডার ব্যাটার বোল্ড হয়ে যান সিনক্লেয়ারের বলে। ব্যাটারদের যাওয়া আসা দেখতে থাকা জয়ের নতুন সঙ্গী হয়েছেন তরুণ ব্যাটার দীপু।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জয়ের সেঞ্চুরিতে লড়ছে টাইগাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জয়ের সেঞ্চুরিতে লড়ছে টাইগাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জুন ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পাহাড়সম রানের জবাবে বেশ ভালোভাবেই লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে টেস্ট মেজাজের ব্যাটিংয়ে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। অন্যপ্রান্তে থাকা ইয়াসির আলী রাব্বিও পেয়েছেন ফিফটির দেখা। যার ওপর ভর করে দুইশ পেরিয়ে ক্যারিবিয়ানদের করা ৪৬১ রানের মোকাবিলা করছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে। ১০৭ রানে অপরাজিত আছেন জয়। তার সঙ্গে নতুন ব্যাটার শাহাদাত হোসেন দীপু ক্রিজে অপরাজিত আছেন। স্বাগতিকদের জয়ের জন্য আরও ১৭২ রান প্রয়োজন। তবে শেষদিনের খেলা চলায়, ম্যাচটি ড্রয়ের দিকেই যেতে পারে বলে ধারণা করা হচ্ছে!   এর আগে বৃহস্পতিবার বিনা উইকেটে ৪৭ রান নিয়ে টাইগাররা তৃতীয় দিন শেষ করেছিল। আজ চতুর্থ ও শেষ দিন ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ফিরে যান ওপেনার জাকির হাসান। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় কেভিন সিনক্লেয়ারের বলে তিনি আউট হয়ে ফেরেন এই ওপেনার। এরপর একই বোলারের তোপে ফিরে যান মুমিনুল হকও। ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরা এই লিটল মাস্টার নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসেও তিনি সমান ৫ রান করে ফিরেছিলেন। dhakapostপরপর দুই ব্যাটার ফিরলেও, অন্যপ্রান্তে অনড় ছিলেন জয়। অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে তিনি ৫৩ রানের জুটি গড়েন। এরপর ব্যক্তিগত ৩৮ রানে থাকাবস্থায় সাইফকে ফিরিয়েছেন আকিম জর্দান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে ইয়াসির রাব্বিকে নিয়ে হাল ধরার চেষ্টা চালান জয়। একদিকে ইয়াসির রাব্বির দ্রুত রান তুললেও, অন্যপ্রান্তে জয় ধীরগতির টেস্ট মেজাজে ব্যাট করেছেন। তার ফলও পেয়েছেন, ২২৩ বলে তিনি দেখা পান ম্যাজিক ফিগারের। এক পর্যায়ে দ্রুত রান তুলতে থাকা রাব্বিও ৬০ বলে ফিফটি পূর্ণ করেন। ৮৫ বলে ৬৭ রান করে এই মিডল অর্ডার ব্যাটার বোল্ড হয়ে যান সিনক্লেয়ারের বলে। ব্যাটারদের যাওয়া আসা দেখতে থাকা জয়ের নতুন সঙ্গী হয়েছেন তরুণ ব্যাটার দীপু। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×