হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝিনাইদহে পিকআপ-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঝিনাইদহ, ০৪ মে – ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর নামক স্থানে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) ও ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। নিহত শিশু খুকু মনি ও রাফান ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল এবং সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মো. রুবেলের স্ত্রী মোছা. রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নিহত হয়। এদিকে নিহত খুকুমণি তার নানি শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুর শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিরছিলো। একই পরিবারের চার ব্যক্তির হতাহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কালীগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন আটজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্টগ্রামের আল আমিন ও অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ভর্তিকৃতদের মধ্যে আরও দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর হাসপাতালে রয়েছে। এ্যাম্বুলেন্সের ড্রাইভার সনি মিয়া জানান, আহতদের যশোর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত একজনের মৃত্যু হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঝিনাইদহে পিকআপ-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝিনাইদহে পিকআপ-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঝিনাইদহ, ০৪ মে – ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর নামক স্থানে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) ও ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। নিহত শিশু খুকু মনি ও রাফান ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল এবং সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মো. রুবেলের স্ত্রী মোছা. রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নিহত হয়। এদিকে নিহত খুকুমণি তার নানি শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুর শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিরছিলো। একই পরিবারের চার ব্যক্তির হতাহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কালীগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন আটজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্টগ্রামের আল আমিন ও অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ভর্তিকৃতদের মধ্যে আরও দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর হাসপাতালে রয়েছে। এ্যাম্বুলেন্সের ড্রাইভার সনি মিয়া জানান, আহতদের যশোর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত একজনের মৃত্যু হয়। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/০৪ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×