হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টইটং খালে মাটির বাঁধ নির্মাণ, পেকুয়ায় বোরো চাষ হবে আড়াই হাজার একর জমিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার)::

কক্সবাজারের পেকুয়ায় টইটং খালের ওপর তৈরি হচ্ছে মাটির বাঁধ। এতে করে চলতি মৌসুমে বোরো চাষ হবে প্রায় আড়াই হাজার একর জমিতে। এতোদিন টইটং খালের ওপর মাটির বাঁধ নির্মাণ না হওয়ায় চাষাবাদ অনিশ্চিয়তা থাকায় স্থানীয় কৃষকের মাঝে হতাশা ও সংশয় দেখা দিয়েছিল। রাবারড্যাম অংশে কৃত্রিম মাটির বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় কৃষকের মাঝে হাসি ফুটেছে। গত শুক্রবার খালে মাটি ফেলে বাঁধ তৈরির কাজ উদ্বোধন করেন। ওইদিন দুপুরে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসম বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, টইটং খালের ওপর নির্মিত রাবারড্যামের রাবার গত দুবছর আগে ফুটো হয়ে যায়। ওই সময় থেকে রাবারড্যাম অংশে খালের ওপর মাটির কৃত্রিম বাঁধ তৈরি করে চাষাবাদ করে আসছিল স্থানীয় কৃষকেরা। টইটং ও বারবাকিয়া ইউনিয়নের প্রায় আড়াই হাজার জমির বোরো আবাদ নির্ভরশীল বাঁধের ওপর। বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সুত্রে জানাগেছে, ২০০৫ সালে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রবাহমান টইটং খালের ওপর একটি রাবারড্যাম নির্মাণ করে। ২০১১ সালে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর ওপর রাবারড্যামের দায়িত্বভার ন্যস্ত করে সরকার।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, মাটির বাঁধ তৈরির জন্য প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ বাস্তবায়ন করছে। আশা করছি দ্রুত সময়ে বাঁধ তৈরি কাজ শেষ হবে। কৃষক যথাসময়ে বোরো আবাদ শুরু করতে পারবে।

এ ব্যাপারে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.এর সভাপতি ডাঃ নুরুল কবির বলেন, আমরা দুঃচিন্তায় ছিলাম। বাঁধ নির্মাণের জন্য উপকরণ মজুদ করা হয়েছে। আগামি সপ্তাহ দশেক দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টইটং খালে মাটির বাঁধ নির্মাণ, পেকুয়ায় বোরো চাষ হবে আড়াই হাজার একর জমিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টইটং খালে মাটির বাঁধ নির্মাণ, পেকুয়ায় বোরো চাষ হবে আড়াই হাজার একর জমিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার):: কক্সবাজারের পেকুয়ায় টইটং খালের ওপর তৈরি হচ্ছে মাটির বাঁধ। এতে করে চলতি মৌসুমে বোরো চাষ হবে প্রায় আড়াই হাজার একর জমিতে। এতোদিন টইটং খালের ওপর মাটির বাঁধ নির্মাণ না হওয়ায় চাষাবাদ অনিশ্চিয়তা থাকায় স্থানীয় কৃষকের মাঝে হতাশা ও সংশয় দেখা দিয়েছিল। রাবারড্যাম অংশে কৃত্রিম মাটির বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় কৃষকের মাঝে হাসি ফুটেছে। গত শুক্রবার খালে মাটি ফেলে বাঁধ তৈরির কাজ উদ্বোধন করেন। ওইদিন দুপুরে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসম বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাগেছে, টইটং খালের ওপর নির্মিত রাবারড্যামের রাবার গত দুবছর আগে ফুটো হয়ে যায়। ওই সময় থেকে রাবারড্যাম অংশে খালের ওপর মাটির কৃত্রিম বাঁধ তৈরি করে চাষাবাদ করে আসছিল স্থানীয় কৃষকেরা। টইটং ও বারবাকিয়া ইউনিয়নের প্রায় আড়াই হাজার জমির বোরো আবাদ নির্ভরশীল বাঁধের ওপর। বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। সুত্রে জানাগেছে, ২০০৫ সালে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রবাহমান টইটং খালের ওপর একটি রাবারড্যাম নির্মাণ করে। ২০১১ সালে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর ওপর রাবারড্যামের দায়িত্বভার ন্যস্ত করে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, মাটির বাঁধ তৈরির জন্য প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ বাস্তবায়ন করছে। আশা করছি দ্রুত সময়ে বাঁধ তৈরি কাজ শেষ হবে। কৃষক যথাসময়ে বোরো আবাদ শুরু করতে পারবে। এ ব্যাপারে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.এর সভাপতি ডাঃ নুরুল কবির বলেন, আমরা দুঃচিন্তায় ছিলাম। বাঁধ নির্মাণের জন্য উপকরণ মজুদ করা হয়েছে। আগামি সপ্তাহ দশেক দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×