হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: সশস্ত্র আস্তানা গুঁড়িয়ে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে এক দুঃসাহসিক অভিযানে মানব পাচারকারী চক্রের সশস্ত্র আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই অভিযানে ছয়জন জিম্মি ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, দীর্ঘ তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ উপজেলার রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে।

এই তথ্যের ভিত্তিতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল গভীর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে চিরুনি অভিযান শুরু করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে, অভিযানকারী দল পাহাড়টিকে ঘিরে ফেলে।

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫

প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই অভিযানে বিজিবি সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়ে মো. রুবেল (২১) নামের এক পাচারকারীকে আটক করে এবং ছয়জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত রুবেল টেকনাফের করাচীপাড়া লেঙ্গুরবিলের বাসিন্দা।

তল্লাশির সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ০৩টি ওয়ান শুটার গান, ০১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের), ০১ রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং ০২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, লোভনীয় পারিশ্রমিকের প্রলোভন দেখিয়ে তাদের এনে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। অপরাধীরা সশস্ত্র প্রহরায় তাদের এক সপ্তাহ ধরে আটকে রেখেছিল এবং মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন করত।

আটককৃত পাচারকারী ও উদ্ধারকৃত সকল আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই চক্রের সাথে জড়িত আরও আটজন পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “এই অভিযান কেবল আমাদের প্রতিশ্রুতিরই প্রমাণ নয়, বরং এই অঞ্চলে অবৈধ কার্যকলাপ ব্যাহত করার সক্ষমতাও তুলে ধরে। মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: সশস্ত্র আস্তানা গুঁড়িয়ে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: সশস্ত্র আস্তানা গুঁড়িয়ে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে এক দুঃসাহসিক অভিযানে মানব পাচারকারী চক্রের সশস্ত্র আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই অভিযানে ছয়জন জিম্মি ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, দীর্ঘ তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ উপজেলার রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে ২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি'র নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল গভীর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে চিরুনি অভিযান শুরু করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে, অভিযানকারী দল পাহাড়টিকে ঘিরে ফেলে। প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই অভিযানে বিজিবি সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়ে মো. রুবেল (২১) নামের এক পাচারকারীকে আটক করে এবং ছয়জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত রুবেল টেকনাফের করাচীপাড়া লেঙ্গুরবিলের বাসিন্দা। তল্লাশির সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ০৩টি ওয়ান শুটার গান, ০১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের), ০১ রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং ০২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, লোভনীয় পারিশ্রমিকের প্রলোভন দেখিয়ে তাদের এনে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। অপরাধীরা সশস্ত্র প্রহরায় তাদের এক সপ্তাহ ধরে আটকে রেখেছিল এবং মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন করত। আটককৃত পাচারকারী ও উদ্ধারকৃত সকল আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই চক্রের সাথে জড়িত আরও আটজন পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, "এই অভিযান কেবল আমাদের প্রতিশ্রুতিরই প্রমাণ নয়, বরং এই অঞ্চলে অবৈধ কার্যকলাপ ব্যাহত করার সক্ষমতাও তুলে ধরে। মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×