হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার,অপহরনকারী চক্রের এক সদস্য আটক

আব্দুস সালাম, টেকনাফ::

আব্দুস সালাম, টেকনাফ::

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আব্দুল মান্নান (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আটক অপহরণকারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদার বিল এলাকার মোহাম্মদ হাকিমের ছেলে মোঃ রুবেল (২৫)।

উদ্ধার হওয়া অপহৃত যুবক হলেন,উপজেলার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ গোলার পাড়ার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু জায়েদ মোঃ নাজমুন নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) তারই নেতৃত্বে উপ-পরিূর্শক (এসআই) মোঃ খায়রুল হাসান,উপ-পরিদর্শক (এসআই) সনজিব কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম আব্দুল মান্নানকে উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতের অপরাপর ৪/৫জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

তিনি আরও জানান,এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার,অপহরনকারী চক্রের এক সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার,অপহরনকারী চক্রের এক সদস্য আটক

প্রতিবেদক: আব্দুস সালাম, টেকনাফ:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আব্দুল মান্নান (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক অপহরণকারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদার বিল এলাকার মোহাম্মদ হাকিমের ছেলে মোঃ রুবেল (২৫)। উদ্ধার হওয়া অপহৃত যুবক হলেন,উপজেলার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ গোলার পাড়ার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু জায়েদ মোঃ নাজমুন নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) তারই নেতৃত্বে উপ-পরিূর্শক (এসআই) মোঃ খায়রুল হাসান,উপ-পরিদর্শক (এসআই) সনজিব কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম আব্দুল মান্নানকে উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতের অপরাপর ৪/৫জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি আরও জানান,এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×