হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং এলাকার বক্তার আলমের ছেলে মোঃ নাছির উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে হামিদ হোসেন (৩৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

তিনি জানান, বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাবের আভিযানিক দলের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ইয়াবাসহ আটক-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ইয়াবাসহ আটক-২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ: টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং এলাকার বক্তার আলমের ছেলে মোঃ নাছির উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে হামিদ হোসেন (৩৭)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দলের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×