হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামি এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার বিকেলে ঐ উপজেলার জাদিমুড়া ক্যাম্পের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ প্রকাশ হেজা টেকনাফের জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা মনতাজ উল্লাহর ছেলে। এপিবিএন এর দাবি- তিনি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ তোহা বাহিনীর সক্রিয় সদস্য।

১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জাদিমুড়া ক্যাম্পের বাজার এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে তোহা বাহিনীর সদস্যরা- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এপিবিএন। ঐ সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ধাওয়া করে আটক করা হয় রোহিঙ্গা হেদায়েত উল্লাহ প্রকাশ হেজাকে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর রাতে টেকনাফের শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় ওয়ান শুটারগানসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামি এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার বিকেলে ঐ উপজেলার জাদিমুড়া ক্যাম্পের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ প্রকাশ হেজা টেকনাফের জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা মনতাজ উল্লাহর ছেলে। এপিবিএন এর দাবি- তিনি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ তোহা বাহিনীর সক্রিয় সদস্য। ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জাদিমুড়া ক্যাম্পের বাজার এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে তোহা বাহিনীর সদস্যরা- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এপিবিএন। ঐ সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ধাওয়া করে আটক করা হয় রোহিঙ্গা হেদায়েত উল্লাহ প্রকাশ হেজাকে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। উল্লেখ্য, ৮ ডিসেম্বর রাতে টেকনাফের শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় ওয়ান শুটারগানসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×