হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ আগস্ট) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া ফিশিং ঘাট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভেড়ে এবং চারটি বস্তাসহ চার ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৯ আগস্ট) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া ফিশিং ঘাট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভেড়ে এবং চারটি বস্তাসহ চার ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×