হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ক্ষেত পাহারার সময় ৫ কৃষককে অপহরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় দুই কিশোরসহ পাঁচজনকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় নিজেদের ক্ষেত পাহারা দেওয়ার সময় তাঁদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিপণের জন্য দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোরে ৫ জন কৃষককে অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

অপহৃতদের মধ্যে মোহাম্মদ শামীম (১৮),মোহাম্মদ রাফিক (১৮) ও মোহাম্মদ নুর (২২) নামের তিনজন রয়েছেন, অপর দুজন কিশোর। তাঁরা সবাই হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায়ই কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের অপহরণ করা হচ্ছে। অপহরণের পর তাঁদের মারধরসহ নির্যাতন করে মুক্তিপণের জন্য পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠানো হয়। মুক্তিপণ না দিলে অপহৃতদের হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘অপহরণের বিষয়টি লোকমুখে শুনেছি, কেউ অভিযোগ করেননি। তবুও পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।’

উল্লেখ্য,গত ১২ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১০৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৫৭ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ক্ষেত পাহারার সময় ৫ কৃষককে অপহরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ক্ষেত পাহারার সময় ৫ কৃষককে অপহরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):: কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় দুই কিশোরসহ পাঁচজনকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় নিজেদের ক্ষেত পাহারা দেওয়ার সময় তাঁদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিপণের জন্য দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোরে ৫ জন কৃষককে অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে মোহাম্মদ শামীম (১৮),মোহাম্মদ রাফিক (১৮) ও মোহাম্মদ নুর (২২) নামের তিনজন রয়েছেন, অপর দুজন কিশোর। তাঁরা সবাই হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায়ই কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের অপহরণ করা হচ্ছে। অপহরণের পর তাঁদের মারধরসহ নির্যাতন করে মুক্তিপণের জন্য পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠানো হয়। মুক্তিপণ না দিলে অপহৃতদের হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘অপহরণের বিষয়টি লোকমুখে শুনেছি, কেউ অভিযোগ করেননি। তবুও পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।’ উল্লেখ্য,গত ১২ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১০৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৫৭ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×