হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন

 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া  ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) কে গহীন পাহাড়ে  জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ  লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1]   কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া  ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) কে গহীন পাহাড়ে  জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে। এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ  লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে। তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×