হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে লরির ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আসামী চালক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি আমতলী এলাকায় লরির ধাক্কায় সিএনজি যাত্রী মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লরি চালক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ট্যাংক লরি চালক নোয়াখালী জেলার সুদারাম থানার নেজপুর এলাকার রফিক উল্লাহর ছেলে মাসুদুর রহমান বাদশা।

আজ (বুধবার) সকালে র‌্যাব কক্সবাজার সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

তিনি জানান, গত ২৪শে আগস্ট বিকাল ৩টায় চকরিয়া উপজেলা বরইতলি ইউনিয়নের আমতলী এলাকায় ট্যাংক লরি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজির ৬ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মা রোকেয়া বেগম ও মেয়ে অন্ত:স্বত্ত্বা জেসমিন আকতার মারা যান। নিহত রোকেয়া বেগম কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী ও মেয়ে জেসমিন আকতার।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এঘটনায় ওই দিন রাতে আবদুস সালাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব -৭ এর সহযোগীতায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চালক মাসুদুর রহমান বাদশা হত্যার ঘটনাটি স্বীকার করেন। তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে লরির ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আসামী চালক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে লরির ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আসামী চালক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি আমতলী এলাকায় লরির ধাক্কায় সিএনজি যাত্রী মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লরি চালক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ট্যাংক লরি চালক নোয়াখালী জেলার সুদারাম থানার নেজপুর এলাকার রফিক উল্লাহর ছেলে মাসুদুর রহমান বাদশা। আজ (বুধবার) সকালে র‌্যাব কক্সবাজার সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি জানান, গত ২৪শে আগস্ট বিকাল ৩টায় চকরিয়া উপজেলা বরইতলি ইউনিয়নের আমতলী এলাকায় ট্যাংক লরি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজির ৬ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মা রোকেয়া বেগম ও মেয়ে অন্ত:স্বত্ত্বা জেসমিন আকতার মারা যান। নিহত রোকেয়া বেগম কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী ও মেয়ে জেসমিন আকতার। এঘটনায় ওই দিন রাতে আবদুস সালাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব -৭ এর সহযোগীতায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চালক মাসুদুর রহমান বাদশা হত্যার ঘটনাটি স্বীকার করেন। তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×