হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম, টেকনাফ::

আব্দুস সালাম, টেকনাফ::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

টেকনাফে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে শুরুতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করা হয়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী,টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো আব্দুল্লাহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ ও সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,সাংবাদিক গিয়াস উদ্দিন ও টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। সভাশেষে ২জন সফল মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদী থেকে প্রায় সময় জেলে ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না।

এছাড়াও ২/৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরী নির্দেশ দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: আব্দুস সালাম, টেকনাফ:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Print Image
টেকনাফে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে শুরুতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করা হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী,টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো আব্দুল্লাহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ ও সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,সাংবাদিক গিয়াস উদ্দিন ও টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। সভাশেষে ২জন সফল মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদী থেকে প্রায় সময় জেলে ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না। এছাড়াও ২/৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরী নির্দেশ দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×