হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন




 

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

টেকনাফে ফের তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছে। মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করেছে দালাল চক্র। অপহরণের একদিন পর ভিকটিমের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

অপহৃত যুবকরা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নবি হোসাইনের ছেলে রহিম উল্লাহ (২৫), মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) ও ইসমাইলের ছেলে মুজিবুল্লাহ (২৬)।

 

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ২১ নম্বর ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে চাকমারকুল ক্যাম্প থেকে তিন যুবক দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে অপহৃত যুবকরা বৃহস্পতিবার ২২ জুন সকালে বাড়িতে ফোন করে বলে তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারী দালালরা তাদের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন। মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।

 

টেকনাফের চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ইনচার্জ সরোজ চন্দ্র জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিন রোহিঙ্গা যুবক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরত আসেনি। আজ বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটা নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃত ভিকটিমের পরিবার আমাদের কাছে জানান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1]   টেকনাফে ফের তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছে। মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করেছে দালাল চক্র। অপহরণের একদিন পর ভিকটিমের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।   অপহৃত যুবকরা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নবি হোসাইনের ছেলে রহিম উল্লাহ (২৫), মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) ও ইসমাইলের ছেলে মুজিবুল্লাহ (২৬)।   বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ২১ নম্বর ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে চাকমারকুল ক্যাম্প থেকে তিন যুবক দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে অপহৃত যুবকরা বৃহস্পতিবার ২২ জুন সকালে বাড়িতে ফোন করে বলে তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারী দালালরা তাদের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন। মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।   টেকনাফের চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ইনচার্জ সরোজ চন্দ্র জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিন রোহিঙ্গা যুবক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরত আসেনি। আজ বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটা নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃত ভিকটিমের পরিবার আমাদের কাছে জানান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×