কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গোলা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে,উক্ত এলাকায় ২টি সন্ত্রাসী গ্র“পের মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা চলছিল। অভিযানকালে নৌবাহিনীর বিশেষায়িত দল পুকুরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা গোলা, ১৪ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এবং ১টি ধারালো অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় সূত্রে বরাত দিয়ে আরও জানান, বেশ কয়েকটি সন্ত্রাসী দল টেকনাফ এলাকায় মাদক পাচার, মানব পাচার, অপহরণ ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।অভিযানে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
উলেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী টেকনাফসহ অন্যান্য দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও অস্ত্রসহ সকল প্রকার অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। দেশের অভ্যন্তরীণনিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন