হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে টেকনাফে ৮০০ টাকার জন্য বন্ধুর গুলিতে আরেক বন্ধু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক মুহাম্মদ জোবায়ের (৩০) নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, নাজিরপাড়া এলাকায় একটি দোকান রয়েছে ফুটবল খেলোয়াড় ও দোকানদার মোহাম্মদ জোবাইরের। তিনি একই এলাকার বাসিন্দা বন্ধু নজুমুদ্দিনের কাছে ৮০০ টাকা পান। ২ দিন আগে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যা ৭ টার দিকে নজুমুদ্দিন দলবল নিয়ে জোবায়েরের বাড়িতে হামলা চালানো হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়েরের মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। পরে জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাত এগারোটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে রামুর পানিরছড়া এলাকায় তিনি মারা যান।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বন্ধুর হাতে বন্ধু খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে টেকনাফে ৮০০ টাকার জন্য বন্ধুর গুলিতে আরেক বন্ধু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক মুহাম্মদ জোবায়ের (৩০) নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। জানা যায়, নাজিরপাড়া এলাকায় একটি দোকান রয়েছে ফুটবল খেলোয়াড় ও দোকানদার মোহাম্মদ জোবাইরের। তিনি একই এলাকার বাসিন্দা বন্ধু নজুমুদ্দিনের কাছে ৮০০ টাকা পান। ২ দিন আগে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যা ৭ টার দিকে নজুমুদ্দিন দলবল নিয়ে জোবায়েরের বাড়িতে হামলা চালানো হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়েরের মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। পরে জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাত এগারোটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে রামুর পানিরছড়া এলাকায় তিনি মারা যান। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×