কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
এই অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা গেলেও ইয়াবার চালানটি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
রবিবার (১০ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে।
এ সময় ‘সৌদিয়া’ বাসের এক যাত্রী আব্দুল মান্নানের (১৯) আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে ২ কেজি গাঁজা পাওয়া যায়।
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক
আটককৃত আব্দুল মান্নান টেকনাফের বৌদ্ধঘোনা গ্রামের ফকির আহমেদের ছেলে। তাকে উদ্ধারকৃত গাঁজাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, একই দিনে মিয়ানমার থেকে মাছ ধরার ছদ্মবেশে একটি ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে ঢুকতে পারে তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র দায়িত্বাধীন এলাকায় একটি বিশেষ নৌটহল মোতায়েন করা হয়।
সকালে নাফ নদীর মিয়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি। নৌযানটিকে ধাওয়া করলে পাচারকারীরা একটি প্লাস্টিকের ব্যাগ নদীতে ফেলে মিয়ানমারের দিকে দ্রুত পালিয়ে যায়।
পরে ব্যাগটি উদ্ধার করে এর ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি’র ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তাদের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।




মন্তব্য করুন