হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বেড়িবাঁধ এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

কক্সবাজারের টেকনাফে বেড়িবাঁধ এলাকা থেকে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।শুক্রবার (২২মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান,শুক্রবার (২২মার্চ) সকালে
গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি মাছের ক্যারেট নিয়ে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ১.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া স্কুলের দিকে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তারা মাছের ক্যারেটটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে চোরাকারবারীরা ফেলে যাওয়া মাছের ক্যারেট তল্লাশি চালিয়ে পুরাতন শার্ট দিয়ে মোড়ানো২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় ২৪ ঘণ্টায় ১১ আসামি গ্রেপ্তার, আটক ৫ কিশোর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বেড়িবাঁধ এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বেড়িবাঁধ এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):: কক্সবাজারের টেকনাফে বেড়িবাঁধ এলাকা থেকে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।শুক্রবার (২২মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ। তিনি জানান,শুক্রবার (২২মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি মাছের ক্যারেট নিয়ে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ১.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া স্কুলের দিকে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তারা মাছের ক্যারেটটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে চোরাকারবারীরা ফেলে যাওয়া মাছের ক্যারেট তল্লাশি চালিয়ে পুরাতন শার্ট দিয়ে মোড়ানো২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান,চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×