কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবকে (৩৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লনপাড়া এলাকায় উপজেলা শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রাপ্ত পলাতক আসামি মো. হাবিব পুরান পল্লনপাড়া এলাকায় অবস্থান করছেন।
টেকনাফে নাফ নদীর তীরে এসআরবি ও বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মো. হাবিব টেকনাফ পৌরসভার পল্লনপাড়া এলাকার সৈয়দ আকবরের ছেলে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবকে (৩৮) গ্র। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন