হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী কামালকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে র‌্যাব-১৫।

৮ সেপ্টেম্বর রাত ১টায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক কামাল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্’র পশ্চিম পানখালী ভিলেজার মুরা এলাকার ছৈয়দ আহমদ এর পুত্র।

র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানায়, টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী কামাল গত ৫ সেপ্টেম্বর বিকেলে দাঁড়ালো অস্ত্র নিয়ে মা-ছেলের উপর হামলা চালায়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এ সময় মা হোসনে আরা, তার ছেলে মঈনুদ্দিন বাপ্পী ও মেয়ে সানজিদা গুরুত্বর আহত হয়।

পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দেয়া হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ প্রেক্ষিতে কক্সবাজার জেলার টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করা হয়, যার মামলা নং ২২(৯)২৩, ধারা-১৪৩,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৫০৬,৩০৭,৩৮৫,৩৭৯ পেনাল কোড ১৮৬০।

উক্ত ঘটনাটি জানার পর র‌্যাব-১৫ কক্সবাজার এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আসামীকে গ্রেফতার করতে তৎপর থাকে এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর রাত ১টায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে আসামী কামাল উদ্দিন (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আরও জানান,গ্রেফতারকৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে স্থানীয় নিরীহ লোকজনের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হামলা, মারধর করে জিম্মি করে রাখে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
Print Image
হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী কামালকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে র‌্যাব-১৫। ৮ সেপ্টেম্বর রাত ১টায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কামাল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্’র পশ্চিম পানখালী ভিলেজার মুরা এলাকার ছৈয়দ আহমদ এর পুত্র। র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানায়, টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী কামাল গত ৫ সেপ্টেম্বর বিকেলে দাঁড়ালো অস্ত্র নিয়ে মা-ছেলের উপর হামলা চালায়। এ সময় মা হোসনে আরা, তার ছেলে মঈনুদ্দিন বাপ্পী ও মেয়ে সানজিদা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দেয়া হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ প্রেক্ষিতে কক্সবাজার জেলার টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করা হয়, যার মামলা নং ২২(৯)২৩, ধারা-১৪৩,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৫০৬,৩০৭,৩৮৫,৩৭৯ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনাটি জানার পর র‌্যাব-১৫ কক্সবাজার এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আসামীকে গ্রেফতার করতে তৎপর থাকে এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর রাত ১টায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে আসামী কামাল উদ্দিন (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আরও জানান,গ্রেফতারকৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে স্থানীয় নিরীহ লোকজনের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হামলা, মারধর করে জিম্মি করে রাখে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×