হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এর ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম নজির আহম্মদ (২৮)। সে উনচিপ্রাং ক্যাম্প নং-২২ ব্লক-সি/১ এলাকায় বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ক্যাম্পে নানাবিধ অপরাধ সংঘটিত করতো।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালায়। এ সময় নজিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত নজিরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান আব্দুস সালাম চৌধুরী।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এর ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম নজির আহম্মদ (২৮)। সে উনচিপ্রাং ক্যাম্প নং-২২ ব্লক-সি/১ এলাকায় বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ক্যাম্পে নানাবিধ অপরাধ সংঘটিত করতো। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালায়। এ সময় নজিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত নজিরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান আব্দুস সালাম চৌধুরী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×