হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যান।

পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যান। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×