হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু,নিখোঁজ ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয় ও ২ শিশু এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

মৃত শিশু টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল (১২)এবং নিখোঁজ শিশুরা একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২)। মো. নজিরের ছেলে নজরুল হক (১২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়া আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসার ছাত্র।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ শিশু ইমরান হোসেনের পিতা কোরবান আলী।

কোরবান আলী বলেন, আজ দুপুরে আমার ছেলে সহ আরো দুইজন শিশু ও মাদ্রাসার শিক্ষক সহ টেকনাফ সমুদ্র সৈকত মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তারা ৩ জনেই সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে পড়ে। পরে খোঁজাখোজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুইজন ইমরান হোসেন ও নজরুল ইসলামকে এখনো পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে নুর কামালকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার বলেন, আজ দুপুর ১২ টার দিকে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা করছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়। পরে এক শিশুকে উদ্ধার করা গেলেও বাকি আরো দুজন নিখোঁজ রয়েছে,তাদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। উদ্ধার শিশুটি মারা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু,নিখোঁজ ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু,নিখোঁজ ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয় ও ২ শিশু এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। মৃত শিশু টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল (১২)এবং নিখোঁজ শিশুরা একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২)। মো. নজিরের ছেলে নজরুল হক (১২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়া আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসার ছাত্র। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ শিশু ইমরান হোসেনের পিতা কোরবান আলী। কোরবান আলী বলেন, আজ দুপুরে আমার ছেলে সহ আরো দুইজন শিশু ও মাদ্রাসার শিক্ষক সহ টেকনাফ সমুদ্র সৈকত মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তারা ৩ জনেই সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে পড়ে। পরে খোঁজাখোজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুইজন ইমরান হোসেন ও নজরুল ইসলামকে এখনো পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে নুর কামালকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার বলেন, আজ দুপুর ১২ টার দিকে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা করছেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়। পরে এক শিশুকে উদ্ধার করা গেলেও বাকি আরো দুজন নিখোঁজ রয়েছে,তাদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। উদ্ধার শিশুটি মারা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×