হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার ২৪ শতাংশ, এটি একটি বড় চ্যালেঞ্জ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন


ঢাকা, ২৪ সেপ্টেম্বর – প্রবাসীদের জন্য ডাকযোগে ব্যালট (পোস্টাল ব্যালট) পাঠানোর প্রক্রিয়ায় ২৪ শতাংশ ব্যর্থতার হারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসীদের প্রতিটি ভোটের জন্য সরকারের প্রায় ৭০০ টাকা খরচ হবে। তবে প্রবাসীদের কোনো খরচ হবে না।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় তিনি এই চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘ অপেক্ষার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত অনলাইন ভোটিংয়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পোস্টাল ব্যালটকেই সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

পোস্টাল ব্যালটের প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা করা এবং আদালতের আদেশে প্রার্থীর তালিকায় পরিবর্তন এলে ভোট বাতিলের ঝুঁকি থাকে। এছাড়া, বিশ্বব্যাপী ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার প্রায় ২৪ শতাংশ, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ইসি সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার খুব কম হলেও প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের প্রত্যাশা সীমিত হলেও আমরা ব্যর্থ হবো না।’

তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যেকোনো স্কেলেই হোক না কেন, এটি শুরু করা জরুরি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার ২৪ শতাংশ, এটি একটি বড় চ্যালেঞ্জ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার ২৪ শতাংশ, এটি একটি বড় চ্যালেঞ্জ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ সেপ্টেম্বর – প্রবাসীদের জন্য ডাকযোগে ব্যালট (পোস্টাল ব্যালট) পাঠানোর প্রক্রিয়ায় ২৪ শতাংশ ব্যর্থতার হারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি বলেন, প্রবাসীদের প্রতিটি ভোটের জন্য সরকারের প্রায় ৭০০ টাকা খরচ হবে। তবে প্রবাসীদের কোনো খরচ হবে না।বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় তিনি এই চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘ অপেক্ষার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত অনলাইন ভোটিংয়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পোস্টাল ব্যালটকেই সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।পোস্টাল ব্যালটের প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা করা এবং আদালতের আদেশে প্রার্থীর তালিকায় পরিবর্তন এলে ভোট বাতিলের ঝুঁকি থাকে। এছাড়া, বিশ্বব্যাপী ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার প্রায় ২৪ শতাংশ, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।ইসি সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার খুব কম হলেও প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের প্রত্যাশা সীমিত হলেও আমরা ব্যর্থ হবো না।’তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যেকোনো স্কেলেই হোক না কেন, এটি শুরু করা জরুরি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×