হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – দেড়শো যাত্রী নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩৪১ করাচির পথে যাত্রা শুরু করে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানের এই ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি ৩৪২ করাচি থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বিমানের শীতকালীন সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায় এবং ফিরতি ফ্লাইটটি করাচি থেকে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় ফিরবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে।

এই রুটে ফ্লাইট চালু উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো। এই আকাশপথ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – দেড়শো যাত্রী নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩৪১ করাচির পথে যাত্রা শুরু করে।নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানের এই ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি ৩৪২ করাচি থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।বিমানের শীতকালীন সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায় এবং ফিরতি ফ্লাইটটি করাচি থেকে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় ফিরবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে।এই রুটে ফ্লাইট চালু উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো। এই আকাশপথ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×