হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাবির ১১৩ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থীসহ বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে স্থায়ী ও ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঢাবির সাবেক ছাত্রলীগ কর্মী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সূত্র: আরটিভি নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ঢাবির ১১৩ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাবির ১১৩ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থীসহ বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে স্থায়ী ও ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঢাবির সাবেক ছাত্রলীগ কর্মী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: আরটিভি নিউজ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×