হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ নভেম্বর – নির্বাচন কমিশন (ইসি) ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সচিব জানান, প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলেই জানিয়েছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা জোরদার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ নভেম্বর – নির্বাচন কমিশন (ইসি) ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন। সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে। এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সচিব জানান, প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন। এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলেই জানিয়েছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সূত্র: জাগো নিউজআইএ/ ১৪ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×