হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০১ মার্চ – জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

দলটিকে অভিনন্দন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

তিনি আরও বলেন, আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা, নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন।

এনএন/ ০১ মার্চ ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ মার্চ – জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।দলটিকে অভিনন্দন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।তিনি আরও বলেন, আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা, নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন।এনএন/ ০১ মার্চ ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×