হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেক রহমানের কক্সবাজার সফর স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরের দলীয় সিদ্ধান্ত হয়েছিল।

কক্সবাজার সফরে বিমান থেকে অবতরণ করার পর বিমানবন্দর থেকে ‘সবার আগে দেশ’ লোগো সম্বলিত গাড়িতে করে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করানোর কথা ছিল তারেক রহমানের।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

সেখান থেকে লোহাগাড়া হয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যোগদানের কথা ছিল।

কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার পর কক্সবাজারের সফরও স্থগিত করা হয়। যেহেতু কক্সবাজারের সফরটি অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি, সে কারণে নির্বাচন কমিশন থেকে কক্সবাজারের সফরের ব্যাপারে কোন কিছু বলা হয়নি। তাই অফিসিয়ালভাবে না জানালেও দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বিএনপি চেয়ারম্যানের কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তারেক রহমানের কক্সবাজার সফর স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেক রহমানের কক্সবাজার সফর স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Print Image
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরের দলীয় সিদ্ধান্ত হয়েছিল। কক্সবাজার সফরে বিমান থেকে অবতরণ করার পর বিমানবন্দর থেকে ‘সবার আগে দেশ’ লোগো সম্বলিত গাড়িতে করে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করানোর কথা ছিল তারেক রহমানের। সেখান থেকে লোহাগাড়া হয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যোগদানের কথা ছিল। কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার পর কক্সবাজারের সফরও স্থগিত করা হয়। যেহেতু কক্সবাজারের সফরটি অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি, সে কারণে নির্বাচন কমিশন থেকে কক্সবাজারের সফরের ব্যাপারে কোন কিছু বলা হয়নি। তাই অফিসিয়ালভাবে না জানালেও দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বিএনপি চেয়ারম্যানের কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×