হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা নারীসহ আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ এপ্রিল ২০২২, ০৭:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড় দারোগারহাট ও পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে হামিদা বেগম ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে বদিউল আলম।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবার চালান যাচ্ছে- এমন সংবাদে বড় দারোগারহাট বাস স্টপেজে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়। ওই সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে রোহিঙ্গা নারী হামিদা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

অপরদিকে, একই সময়ে অপর একটি অভিযানে পৌর বাসস্ট্যান্ড থেকে দেড় হাজার ইয়াবাসহ বদিউল আলমকে আটক করা হয়। ইয়াবার চালান নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তিনি।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

মামলার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

তিন হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা নারীসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা নারীসহ আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২, ০৭:১৩ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড় দারোগারহাট ও পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে হামিদা বেগম ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে বদিউল আলম। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবার চালান যাচ্ছে- এমন সংবাদে বড় দারোগারহাট বাস স্টপেজে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়। ওই সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে রোহিঙ্গা নারী হামিদা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। অপরদিকে, একই সময়ে অপর একটি অভিযানে পৌর বাসস্ট্যান্ড থেকে দেড় হাজার ইয়াবাসহ বদিউল আলমকে আটক করা হয়। ইয়াবার চালান নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তিনি। মামলার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×