হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৯৮ আসনে মোট ১,৯৮১ প্রার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন।

গত মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এক দিন পর, বুধবার রাতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৮ আসনের জন্য দলভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাবনা-১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া নিবন্ধিত আটটি দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।

ইনিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী রয়েছে বিএনপির, ২৮৮টি আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ২৫৩টি আসনে, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ১৯২টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ৩২টি আসনে।

অন্য দলগুলোর মধ্যে সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন, খেলাফত মজলিসের ২১ জন, গণ অধিকার পরিষদের ৯০ জন, আমার বাংলাদেশ (এবি) পার্টির ৩০ জন, গণফোরামের ১৯ জন, গণসংহতি আন্দোলনের ১৭ জন এবং নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী আছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৯৮ আসনে মোট ১,৯৮১ প্রার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৯৮ আসনে মোট ১,৯৮১ প্রার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন।গত মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এক দিন পর, বুধবার রাতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৮ আসনের জন্য দলভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাবনা-১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া নিবন্ধিত আটটি দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।ইনিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী রয়েছে বিএনপির, ২৮৮টি আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ২৫৩টি আসনে, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ১৯২টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ৩২টি আসনে।অন্য দলগুলোর মধ্যে সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন, খেলাফত মজলিসের ২১ জন, গণ অধিকার পরিষদের ৯০ জন, আমার বাংলাদেশ (এবি) পার্টির ৩০ জন, গণফোরামের ১৯ জন, গণসংহতি আন্দোলনের ১৭ জন এবং নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী আছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×