হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দখলদার ইসরায়েলের হামলায় গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৩ সেপ্টেম্বর – দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্যদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে মার্চে তিনি পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এ জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে বলেন, গাজার ২২ লাখ মানুষের ১০ শতাংশই আহত বা নিহত হয়েছেন। যা ২ লাখের বেশি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের এ বক্তব্য বেশ উল্লেখযোগ্য। কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে সংখ্যা প্রকাশ করে থাকে। এর সঙ্গে হালেভির তথ্যের মিল রয়েছে।

যদিও দখলদার ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিহিত করে হতাহতের এ সংখ্যাকে সবসময় অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সত্যতা রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের ক্ষেত্রে যোদ্ধা ও বেসামরিকদের আলাদাভাবে ভাগ করে তথ্য দেয় না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, নিহতদের ৮০ শতাংশই বেসামরিকক মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দখলদার ইসরায়েলের হামলায় গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দখলদার ইসরায়েলের হামলায় গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৩ সেপ্টেম্বর – দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি।২০২৩ সালের অক্টোবরে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি।প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্যদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে মার্চে তিনি পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এ জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে বলেন, গাজার ২২ লাখ মানুষের ১০ শতাংশই আহত বা নিহত হয়েছেন। যা ২ লাখের বেশি।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের এ বক্তব্য বেশ উল্লেখযোগ্য। কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে সংখ্যা প্রকাশ করে থাকে। এর সঙ্গে হালেভির তথ্যের মিল রয়েছে।যদিও দখলদার ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিহিত করে হতাহতের এ সংখ্যাকে সবসময় অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সত্যতা রয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের ক্ষেত্রে যোদ্ধা ও বেসামরিকদের আলাদাভাবে ভাগ করে তথ্য দেয় না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, নিহতদের ৮০ শতাংশই বেসামরিকক মানুষ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×