হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিনাজপুরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন


দিনাজপুর, ২ আগস্ট – দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রলীগের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকা থেকে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

গ্রেফতাররা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার খুরশীদ আলমের ছেলে মো. আরিফ আলম ও সুইয়ারী এলাকার জব্বারের ছেলে মো. আসাদ। তারা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা ১০ মিনিটের সময় কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘গণতন্ত্রের পথ ধর ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর’ স্লোগান সম্মিলিত ব্যানার নিয়ে ১০-১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকাবাসী তথ্যটি কাহারোল থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে পুলিশ একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দিনাজপুরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিনাজপুরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দিনাজপুর, ২ আগস্ট – দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রলীগের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকা থেকে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।গ্রেফতাররা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার খুরশীদ আলমের ছেলে মো. আরিফ আলম ও সুইয়ারী এলাকার জব্বারের ছেলে মো. আসাদ। তারা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা ১০ মিনিটের সময় কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘গণতন্ত্রের পথ ধর ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর’ স্লোগান সম্মিলিত ব্যানার নিয়ে ১০-১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকাবাসী তথ্যটি কাহারোল থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে পুলিশ একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×