ঢাকা, ২৭ আগস্ট – রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হামলার ঘটনাকে অপ্রীতিকর বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের সামনে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, এই ঘটনার জন্য আগামীকাল তদন্ত কমিটি গঠন করে দেব।
তিনি আরও বলেন, রংপুরের ঘটনায় রংপুরের মেট্রোপলিটান পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে। এই জিডির আসামিকে ধরার জন্য উনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দেবেন।




মন্তব্য করুন