হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুদকের মামলা থেকে খালাস পেলেন লোকমান ভূঁইয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। ২০১৯ সালে তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল মানিলন্ডারিং।

গত ২৬ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি ৪১ কোটি টাকা পাচার করেছেন। কিন্তু তদন্ত করে সেখানে ৪৮৭ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া গেছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, ‘আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, লোকমান হোসেন ভূঁইয়া কোনও মানিলন্ডারিং করেননি। মানিলন্ডারিংয়ের যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল সেসব প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।’

জজ আদালত এই মামলার রায়ে আদেশ দিয়ে জানিয়েছেন, ‘অত্র মামলার (মামলা নং-১৫২/২০১৯, দুদক.জি আর নং-১৩৩/২০১৯) একমাত্র আসামি মো. লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিকে নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাস প্রদান করা হলো। আসামির জামিনদারদের জামিননামার দায় হতে অব্যাহতি দেওয়া হলো। আসামির নামে কোনও হিসাব বা লকার অবরুদ্ধ বা ক্রোক থাকলে বা বিদেশ গমনে কোনও নিষেধাজ্ঞা থাকলে, স্থাবর সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকলে তা আসামির অনুকূলে অবমুক্ত করা হোক।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুদকের মামলা থেকে খালাস পেলেন লোকমান ভূঁইয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুদকের মামলা থেকে খালাস পেলেন লোকমান ভূঁইয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। ২০১৯ সালে তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল মানিলন্ডারিং।গত ২৬ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন।লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি ৪১ কোটি টাকা পাচার করেছেন। কিন্তু তদন্ত করে সেখানে ৪৮৭ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া গেছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন।তিনি বলেন, ‘আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, লোকমান হোসেন ভূঁইয়া কোনও মানিলন্ডারিং করেননি। মানিলন্ডারিংয়ের যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল সেসব প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।’জজ আদালত এই মামলার রায়ে আদেশ দিয়ে জানিয়েছেন, ‘অত্র মামলার (মামলা নং-১৫২/২০১৯, দুদক.জি আর নং-১৩৩/২০১৯) একমাত্র আসামি মো. লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিকে নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাস প্রদান করা হলো। আসামির জামিনদারদের জামিননামার দায় হতে অব্যাহতি দেওয়া হলো। আসামির নামে কোনও হিসাব বা লকার অবরুদ্ধ বা ক্রোক থাকলে বা বিদেশ গমনে কোনও নিষেধাজ্ঞা থাকলে, স্থাবর সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকলে তা আসামির অনুকূলে অবমুক্ত করা হোক।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×