হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুদকের সেই শরীফকে ৩৫ প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ নভেম্বর ২০২২, ০৭:০৭ অপরাহ্ন

চাকরি হারানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান।

তবে যে কোম্পানির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারবেন সেই কোম্পানিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শরীফ। তিনি বলেন, বুধবার পর্যন্ত দেশের ৩৫টি বড় বড় কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

দুদকের সাবেক এ উপসহকারী পরিচালক বলেন, ‘শুরু থেকে যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। পাশাপাশি মিডিয়ার প্রতিও কৃতজ্ঞতা। মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কোনোভাবেই পরিশোধের নয়।’

প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। ৯ মাস চাকরি না থাকায় মানবেতর জীবন-যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রাম ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার সামলাচ্ছেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

দুদকের সেই শরীফকে ৩৫ প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুদকের সেই শরীফকে ৩৫ প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর ২০২২, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
চাকরি হারানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান। তবে যে কোম্পানির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারবেন সেই কোম্পানিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শরীফ। তিনি বলেন, বুধবার পর্যন্ত দেশের ৩৫টি বড় বড় কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে। দুদকের সাবেক এ উপসহকারী পরিচালক বলেন, ‘শুরু থেকে যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। পাশাপাশি মিডিয়ার প্রতিও কৃতজ্ঞতা। মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কোনোভাবেই পরিশোধের নয়।’ প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। ৯ মাস চাকরি না থাকায় মানবেতর জীবন-যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রাম ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার সামলাচ্ছেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×