হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশব্যাপী ধর্মঘটের ডাক ইমরান খানের দলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ১০ মে – ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) সমর্থকদের ও দেশের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে পিটিআই। ডনের খবর।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পিটিআইয়ের সিনিয়র নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইমরান খান জনসমাবেশসহ দেশব্যাপী যে কর্মসূচিগুলোর ঘোষণা দিয়েছিলেন, সেগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পিটিআই চেয়ারম্যান গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সিনেটর সাইফুল্লাহ খান, আজম স্বাতী, এজাজ চৌধুরী; সিনিয়র নেতা মুরাদ সাঈদ, আলী আমিন খান গন্ডাপুর এবং হাসান নিয়াজিকে নিয়ে এক জরুরি বৈঠক করেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। সেখান থেকে তিনি কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানান।

পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব আসাদ উমর বলেছেন, ইমরান খানকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। সারা বিশ্বকে দেখানো হচ্ছে যে, দেশে কোনো আইন নেই।

তিনি বলেন, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি ইতোমধ্যে জনগণকে ইমরান খানের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি দলের কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

মঙ্গলবার কয়েকটি মামলায় হাজিরা দিতে গেলে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় তার ক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশব্যাপী ধর্মঘটের ডাক ইমরান খানের দলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশব্যাপী ধর্মঘটের ডাক ইমরান খানের দলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ মে ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১০ মে – ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার (১০ মে) সমর্থকদের ও দেশের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে পিটিআই। ডনের খবর। পিটিআইয়ের সিনিয়র নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইমরান খান জনসমাবেশসহ দেশব্যাপী যে কর্মসূচিগুলোর ঘোষণা দিয়েছিলেন, সেগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। পিটিআই চেয়ারম্যান গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সিনেটর সাইফুল্লাহ খান, আজম স্বাতী, এজাজ চৌধুরী; সিনিয়র নেতা মুরাদ সাঈদ, আলী আমিন খান গন্ডাপুর এবং হাসান নিয়াজিকে নিয়ে এক জরুরি বৈঠক করেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। সেখান থেকে তিনি কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানান। পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব আসাদ উমর বলেছেন, ইমরান খানকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। সারা বিশ্বকে দেখানো হচ্ছে যে, দেশে কোনো আইন নেই। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি ইতোমধ্যে জনগণকে ইমরান খানের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি দলের কর্মপরিকল্পনা ঘোষণা করবে। মঙ্গলবার কয়েকটি মামলায় হাজিরা দিতে গেলে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় তার ক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সূত্র: বাংলানিউজআইএ/ ১০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×