হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে সরকার অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ সেপ্টেম্বর – কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার বলেছেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকী কর্তৃক মাজারে হামলার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ফরহাদ মাজহার বলেন, মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার আসার পরে ফৌজদারি অপরাধে অপরাধীদের বিচার আওতায় এনেছে, এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে, এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা করা এবং নিশ্চিত করার দায়িত্ব এ সরকারের। কিন্তু এই সরকার দায়িত্ব পালন করছে না। কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুন্ন হয়েছে। কি কারণে এই সরকার মাজার ভাঙার ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছে না আমরা জানি না। আমাদের সন্দেহ হচ্ছে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেও করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসকে বলবো, আপনি জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আশা করি আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের ইস্যুর চেয়ে রোহিঙ্গা ইস্যু বড় কিছু না। আমরা স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি, আইন, এই চারজন উপদেষ্টার কাছে একটা কমিটি নিয়ে যাব মাজার সংস্কার করার জন্য।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে সরকার অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে সরকার অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ সেপ্টেম্বর – কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার বলেছেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকী কর্তৃক মাজারে হামলার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।ফরহাদ মাজহার বলেন, মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার আসার পরে ফৌজদারি অপরাধে অপরাধীদের বিচার আওতায় এনেছে, এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে, এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা করা এবং নিশ্চিত করার দায়িত্ব এ সরকারের। কিন্তু এই সরকার দায়িত্ব পালন করছে না। কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুন্ন হয়েছে। কি কারণে এই সরকার মাজার ভাঙার ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছে না আমরা জানি না। আমাদের সন্দেহ হচ্ছে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেও করার চেষ্টা চলছে।তিনি বলেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসকে বলবো, আপনি জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আশা করি আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন।তিনি আরও বলেন, আমাদের দেশের ইস্যুর চেয়ে রোহিঙ্গা ইস্যু বড় কিছু না। আমরা স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি, আইন, এই চারজন উপদেষ্টার কাছে একটা কমিটি নিয়ে যাব মাজার সংস্কার করার জন্য। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×