হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের বাজারে স্বর্ণের বিশাল দরপতন, ভরিতে কমল ৯ হাজার টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৭ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য হ্রাসের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে এবং শুক্রবারও একই দামে বেচাকেনা চলছে। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ধরা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রেতাদের স্বর্ণ ক্রয়ের সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত প্রদান করতে হবে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের বাজারে স্বর্ণের বিশাল দরপতন, ভরিতে কমল ৯ হাজার টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের বাজারে স্বর্ণের বিশাল দরপতন, ভরিতে কমল ৯ হাজার টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য হ্রাসের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে এবং শুক্রবারও একই দামে বেচাকেনা চলছে। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ধরা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে।ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রেতাদের স্বর্ণ ক্রয়ের সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত প্রদান করতে হবে।এস এম/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×