হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সরকার কিছু অস্বচ্ছ ও একপেশে নীতি গ্রহণ করায় খাতটিতে সংকট ও ঝুঁকি তৈরি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই উদ্বেগ জানান।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প অভ্যন্তরীণ চাহিদা প্রায় শতভাগ পূরণ করছে এবং ১৬০টিরও বেশি দেশে মানসম্পন্ন ওষুধ রপ্তানি করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া—সবখানেই বাংলাদেশের ওষুধ যাচ্ছে। এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) উৎপাদনেও শিল্পখাত বিশেষ সক্ষমতা অর্জনের পথে।

তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে এ খাতের উন্নয়নে নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ১৯৯৪ সালে ওষুধের প্রাইসিং পলিসি প্রণয়ন, ২০০২ সালে জাতীয় ঔষধ নীতি হালনাগাদ, ২০০৩ সালে ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শক্তিশালীকরণ, ট্রিপস ছাড়ের সুযোগ কাজে লাগানো, নতুন ওষুধ নিবন্ধন, রপ্তানি প্রণোদনা, গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ বৃদ্ধি—এসব উদ্যোগ শিল্পে ইতিবাচক প্রভাব ফেলেছিল।

বিএনপি সহাসচিব বলেন, সম্প্রতি সরকার গঠিত ঔষধ নিয়ন্ত্রণ কমিটি, অত্যাবশ্যকীয় ওষুধ প্রাপ্যতা নিশ্চিতকরণে গঠিত টাস্কফোর্স কমিটি ও ড্রাগ কন্ট্রোল কমিটির টেকনিক্যাল সাবকমিটিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। বিএনপি বিশ্বাস করে—নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ ও উন্নয়নে স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত জরুরি। শিল্প উদ্যোক্তাদের বাদ দিয়ে কমিটি গঠন দেশের স্বার্থে হবে না।

বিএনপি আশা করছে, উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে শিল্পবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার এই খাতের স্থিতিশীলতা ও সুনাম অক্ষুণ্ন রাখবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সরকার কিছু অস্বচ্ছ ও একপেশে নীতি গ্রহণ করায় খাতটিতে সংকট ও ঝুঁকি তৈরি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই উদ্বেগ জানান।মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প অভ্যন্তরীণ চাহিদা প্রায় শতভাগ পূরণ করছে এবং ১৬০টিরও বেশি দেশে মানসম্পন্ন ওষুধ রপ্তানি করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া—সবখানেই বাংলাদেশের ওষুধ যাচ্ছে। এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) উৎপাদনেও শিল্পখাত বিশেষ সক্ষমতা অর্জনের পথে।তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে এ খাতের উন্নয়নে নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ১৯৯৪ সালে ওষুধের প্রাইসিং পলিসি প্রণয়ন, ২০০২ সালে জাতীয় ঔষধ নীতি হালনাগাদ, ২০০৩ সালে ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শক্তিশালীকরণ, ট্রিপস ছাড়ের সুযোগ কাজে লাগানো, নতুন ওষুধ নিবন্ধন, রপ্তানি প্রণোদনা, গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ বৃদ্ধি—এসব উদ্যোগ শিল্পে ইতিবাচক প্রভাব ফেলেছিল।বিএনপি সহাসচিব বলেন, সম্প্রতি সরকার গঠিত ঔষধ নিয়ন্ত্রণ কমিটি, অত্যাবশ্যকীয় ওষুধ প্রাপ্যতা নিশ্চিতকরণে গঠিত টাস্কফোর্স কমিটি ও ড্রাগ কন্ট্রোল কমিটির টেকনিক্যাল সাবকমিটিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। বিএনপি বিশ্বাস করে—নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ ও উন্নয়নে স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত জরুরি। শিল্প উদ্যোক্তাদের বাদ দিয়ে কমিটি গঠন দেশের স্বার্থে হবে না।বিএনপি আশা করছে, উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে শিল্পবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার এই খাতের স্থিতিশীলতা ও সুনাম অক্ষুণ্ন রাখবে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×