হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন



কারাকাস, ০৮ সেপ্টেম্বর – ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস দেশত্যাগ করেছেন। এখন তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলান সরকার।গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক শুরুর পর থেকে আত্মগোপনে ছিলেন গঞ্জালেস। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।বিতর্কিত ওই নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সরকার নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনী কাউন্সিল (সিএনই)। তবে সেই ফলাফল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে ক্ষমতাসীনরা।ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, কিছু দিন আগে কারাকাসে স্প্যানিশ দূতাবাসে ‘স্বেচ্ছায়’ আশ্রয় নেন এডমুন্ডো গঞ্জালেস। পরে তিনি স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান।ভাইস প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিরোধী নেতাকে নিরাপদে দেশত্যাগ করতে সম্মতি দিয়েছিল সরকার এবং সেই মোতাবেক তিনি চলে গেছেন।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, গঞ্জালেস নিজের অনুরোধেই স্প্যানিশ বিমানবাহিনীর একটি প্লেনে দেশত্যাগ করেছেন।গঞ্জালেসের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, বিরোধী দলীয় এ নেতা স্পেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
[ad_1] কারাকাস, ০৮ সেপ্টেম্বর – ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস দেশত্যাগ করেছেন। এখন তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলান সরকার।গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক শুরুর পর থেকে আত্মগোপনে ছিলেন গঞ্জালেস। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।বিতর্কিত ওই নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সরকার নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনী কাউন্সিল (সিএনই)। তবে সেই ফলাফল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে ক্ষমতাসীনরা।ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, কিছু দিন আগে কারাকাসে স্প্যানিশ দূতাবাসে ‘স্বেচ্ছায়’ আশ্রয় নেন এডমুন্ডো গঞ্জালেস। পরে তিনি স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান।ভাইস প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিরোধী নেতাকে নিরাপদে দেশত্যাগ করতে সম্মতি দিয়েছিল সরকার এবং সেই মোতাবেক তিনি চলে গেছেন।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, গঞ্জালেস নিজের অনুরোধেই স্প্যানিশ বিমানবাহিনীর একটি প্লেনে দেশত্যাগ করেছেন।গঞ্জালেসের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, বিরোধী দলীয় এ নেতা স্পেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×