হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৫ জুলাই – ভূমিধস জয় নিয়েই প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এরইমেধ্যে প্রথম ভাষণও দিয়েছেন তিনি।

লেবার পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। রাজনীতিকে জনগণের সেবায় ফিরিয়ে দিয়েছে।

স্টারমার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই পরিবর্তনের কাজ শুরু হবে। ইটের পর ইট গাঁথার মতো করেই দেশ পুনর্গঠনে হাত দেয়ার কথা বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্কুল ও সহজলভ্য বাসস্থানের সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
তিনি সরকারকে জনগণের সরকারে পরিণত করার ঘোষণাও দিয়েছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়ে ডাউনিং স্ট্রিটে যান।

সেখানে তিনি ভাষণের শুরুতেই দেশের প্রথম ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের অর্জনের কথা তুলে ধরেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৫ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৫ জুলাই – ভূমিধস জয় নিয়েই প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এরইমেধ্যে প্রথম ভাষণও দিয়েছেন তিনি।লেবার পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। রাজনীতিকে জনগণের সেবায় ফিরিয়ে দিয়েছে।স্টারমার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই পরিবর্তনের কাজ শুরু হবে। ইটের পর ইট গাঁথার মতো করেই দেশ পুনর্গঠনে হাত দেয়ার কথা বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্কুল ও সহজলভ্য বাসস্থানের সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।তিনি সরকারকে জনগণের সরকারে পরিণত করার ঘোষণাও দিয়েছেন।বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়ে ডাউনিং স্ট্রিটে যান।সেখানে তিনি ভাষণের শুরুতেই দেশের প্রথম ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের অর্জনের কথা তুলে ধরেন।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ০৫ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×