হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৫ মার্চ – মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা সেই অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন এই শিল্পী। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি।

আজ বুধবার (৫ মার্চ) ফেসবুকের এক পোস্টে কবীর সুমন লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহদান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে দাফন করা হয় তাকে। তিনি আরও লিখেছেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

 

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবীর সুমন। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন।

আইএ/ ০৫ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৫ মার্চ – মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা সেই অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন এই শিল্পী। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি। আজ বুধবার (৫ মার্চ) ফেসবুকের এক পোস্টে কবীর সুমন লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহদান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’ সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে দাফন করা হয় তাকে। তিনি আরও লিখেছেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’   ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবীর সুমন। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন। আইএ/ ০৫ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×